খুুলনায় ফাঁড়িতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ফাঁড়ির বাথরুমে গত শুক্রবার রাতে গলায় দড়ি দিয়ে কনস্টেবল ফেরদৌস হোসেন (২৭) আত্মহত্যা করেছেন। ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, রূপসা উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল ফেরদৌস হোসেনকে গত শুক্রবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভেতর সিলিংয়ে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।