দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর ও কাহারোল উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও পুলিশের পৃথক যৌথ অভিযানে প্রায় এক কোটি ৫৭ লাখ টাকা মূল্যের তিনটি দুষ্প্রাপ্য ও প্রাচীন প্রতœবস্তু উদ্ধার করা হয়েছে। বিদেশে পাচারের আগেই এসব মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়। গত সোমবার দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজিবি জানায়, গত রোববার রাতে ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে অভিযানে একটি বাড়ি থেকে ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার করা হয়।



