শোক সংবাদ

মরিয়ম বেগম

Printed Edition

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো: সেলিম ভূঁইয়ার মাতা মরিয়ম বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর হুজুরবাড়ি গোবিন্দপুর মাদরাসা মাঠে মরহুমার জানাজা শেষে লাদরচর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ উপজেলা ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।