সেরা সাঁতারু আজিম ও ফাতিহা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় গতকাল শেষদিনে সাঁতারে ২০টি ইভেন্টের মাঝে আটটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। বিকেএসপি ৬৬টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য, ৫৫টি ব্রোঞ্জ পেয়ে ১ম স্থান, নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পেয়ে ২য় স্থান এবং মেঘনা মোহনা সুইমিং ক্লাব ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ পেয়ে ৩য় স্থান অর্জন করে।

বালক বিভাগে ১৫-১৭-বছর বালক গ্রুপে মো: আবদুল আজিম ১১টি স্বর্ণ ২টি রৌপ্য ৭টি রেকর্ড করে সেরা সাতারু নির্বাচিত হয় এবং বালিকা বিভাগে ১৩-১৪ বছর গ্রুপে ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য পদকসহ ৪টি রেকর্ড করে সেরা বালিকা সাঁতারু নির্বাচিত হয়। ডাইভিং বালক বিভাগে সায়েদুল ইসলাম বিকেএসপি ১টি স্বর্ণ পদক পেয়ে সেরা ডাইভার এবং বালিকা বিভাগে অর্পা দাস ৩টি স্বর্ণ-১টি নতুন জাতীয় রেকর্ড করে সেরা ডাইভার নির্বাচিত হয়েছে। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের পাঁচ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয়া হয়।