জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সিদ্ধান্তক্রমে প্রবীণ বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এমপিকে (কুমিল্লা-১) চেয়ারপারসন করে ১০ সদস্যের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।
এতে সদস্য হিসেবে আছেন বিএনপির মো: শহিদুল ইসলাম (ফরিদপুর-৪), মো: হাসান রাজিব প্রধান (লালমনিরহাট-১), মো: খালেদ হোসেন মাহবুব (ব্রাহ্মণবাড়িয়া-৩), শাকিলা ফারজানা (সংরক্ষিত নারী আসন-৮), জাহরাত আদিব চৌধুরী (সংরক্ষিত নারী আসন-২৭), মাহমুদা হাবিবা (সংরক্ষিত নারী আসন-১৩), জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজিবুর রহমান ( পাবনা -১) ও মো: মোসলেহ উদ্দিন ফরিদ (যশোর-২) এবং এনসিপির মো: আবুল হাসানাত (কুমিল্লা-৪)।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সংসদ সচিবালয়ের সহকারী সচিব মো: ইকবাল বাশার স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।



