বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ব্যবসায় শিা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ২০১ নম্বর কে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিা অনুষদের ডিন ড. মো: ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিউল আজম খান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: জাহিদ হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: নূর আলম সিদ্দিক, এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এস এম আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক, বিসিক জেলা কার্যালয়, রংপুরের সম্প্রসারণ কর্মকর্তা মো: রকিবুল হাসান এবং শিল্পনগরী কর্মকর্তা মো: রেজাউল ইসলাম। প্রশিণ কর্মসূচির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগী অনুষদ সদস্য মো: তানজিম হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিটিআইয়ের সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং মো: জুবায়ের ইসলাম। বিজ্ঞপ্তি।



