আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নীলফামারী জেলা শাখার আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে আল হেলাল একাডেমি চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বড় বাজার ট্রাফিক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব বিভাগ নীলফামারী জেলা শাখার সেক্রেটারি আহমাদ রায়হানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ্, সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলামসহ জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ। নীলফামারী প্রতিনিধি।



