ভারতকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

Printed Edition
দুই গোল করা অধিনায়ক সাবিনার উল্লাস : বাফুফে
দুই গোল করা অধিনায়ক সাবিনার উল্লাস : বাফুফে

ক্রীড়া ডেস্ক

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছে বাংলাদেশ। পুরুষ দলের নাটকীয় ৪-৪ ড্রয়ের পর এবার ইতিহাস গড়ল নারী দল। গতকাল শক্তিশালী ভারতের বিপে ৩-১ গোলের জয় তুলে নিয়ে আন্তর্জাতিক ফুটসালে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগ্রেসরা। সাবিনার করা জোড়া গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দু’টি গোলেই দারুণ অ্যাসিস্ট করেন কৃষ্ণা রাণী সরকার। ফুটসালের দ্রুতগতির খেলায় আক্রমণ ও রণ দুই দিকেই সমান দতা দেখান সাবিনা। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারও খেলার চেয়ে সাবিনার ক্যারিয়ার, নেতৃত্বগুণ ও অবদানের ওপর বেশি আলোকপাত করেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। তবে বাংলাদেশের গোলরক ঝিলিক একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে প্রতিপরে সব প্রচেষ্টা নস্যাৎ করে দেন। ম্যাচের ৩৫ মিনিটে সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে বাংলাদেশের লিড ৩-০ করেন। কয়েক মিনিট পর ভারত একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

এ জয় বাংলাদেশের নারী ফুটসালের জন্য ঐতিহাসিক। ২০১৮ সালে এ থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক মঞ্চে ফিরে জয় দিয়ে যাত্রা শুরু করল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো- সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীন ও সুমাইয়া মাতসুসিমাকে জাতীয় নারী ফুটবল দলে ডাকেননি ব্রিটিশ কোচ পিটার বাটলার। স্ট্যান্ডার্ড ফুটবলে সুযোগ না পেয়ে ফুটসালেই নিজেদের সামর্থ্য প্রমাণ করছেন এ অভিজ্ঞ ফুটবলাররা।

ইরানি কোচ সাঈদ খোদারাহমির অধীনে গড়া এ দলটি মূলত সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতার ওপর ভর করেই সাফল্য পাচ্ছে। সাবিনা ও সুমাইয়ার বিদেশী ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতাও দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। বাংলাদেশ-ভারত লড়াই মানেই বাড়তি উত্তেজনা থাকলেও ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা।