ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামের চন্দনাইশ দক্ষিণ শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আনিছুর রহমানের বাবা দোহাজারীর বারুদখানা নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মুহাম্মদ ইউসুফ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১০ আগস্ট বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী পাঁচ ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
১১ আগস্ট সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানের মরহুমের লাশ দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দীন, চন্দনাইশ পৌরসভা আমির কাজী কুতুব উদ্দীনসহ উপজেলা নেতারা গভীর শোক প্রকাশ করেন। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা।


