সিলেট সীমান্তে ১ কোটি ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জকিগঞ্জ

ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক কোটি পৌনে চার লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে।

গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় লক্ষ্মীবাজার বিওপির পৃথক পৃথক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তারা মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা এক হাজার ২০০ কেজি, চা-পাতা দুই হাজার কেজি এবং চোরাচালান কাজে ব্যবহৃত তিনটি বাংলাদেশী ডিআই পিকআপ জব্দ করা সক্ষম হয়। জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট সিজারমূল্য এক কোটি চার লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল বুধবার বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলায় জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ৭১৮ কেজি, মহিষ একটি, চা-পাতা ১০২ কেজি ও ৮৬ বিরা পান আটক করে। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য তিন লাখ একষট্টি হাজার তিনশত পঁচিশ টাকা।