ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের যুগ্ম আহবায়ক ও শ্রমিকদল নেতা মো: বিপ্লব মীরের বাবা স্থানীয় বিএনপি নেতা মো: আমির মীর (৯৮) গত সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।
মো: আমির মীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে গ্রাম সরকার প্রধানের সদস্য ছিলেন। বিএনপির রাজনীতি সাথে দীর্ঘদিন যাবত জড়িত ছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার বাদ জোহর দিঘীরপাড় টানপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িরসংলগ্ন হালিমাবাদ ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে রাজনৈতিক নেতারা, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।



