নতুন গান ও স্টেজ শোতে ব্যস্ত কনা

Printed Edition

বিনোদন প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা। বাংলাদেশের আধুনিক সঙ্গীতাঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় শিল্পী তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন কনা। বিশেষত সিনেমার গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। ‘দুষ্টু কোকিল’ গানটির সুপারহিট হওয়ার পরই তার স্টেজ শোর ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণে সম্প্রতি ‘কন্যা’ সিনেমার গানের জন্য বিসিআরএ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে কনা শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার লাভ করেন। এ স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে কনা তার ফেসবুক ওয়ালে পুরস্কার হাতে তোলা ছবি শেয়ার করেছেন। এ সাফল্য তাকে নতুন প্রেরণা দিয়েছে। এর ধারাবাহিকতায় কনা সম্প্রতি নতুন গান ‘ভিতর ও বাহিরে’ প্রকাশ করেছেন। গানটি এরই মধ্যে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। গানটি সবার ভালোবাসা পেয়েছে। গানটি নিয়ে তিনি বলেন, ‘নতুন গান ভিতর ও বাহিরে নিয়েও আমার অনেক আশা। গানটির কথা, সুর আর সঙ্গীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে।’ নতুন এ গান প্রকাশের পাশাপাশি কনা স্টেজ শো নিয়েও ভীষণ ব্যস্ত। সম্প্রতি তিনি ই-ক্লাব ফ্যামিলি নাইট অনুষ্ঠানে গেয়ে দর্শক মাতিয়েছেন। রাজধানীর গুলশান সেলিব্রিটি হলে আয়োজিত অনুষ্ঠানটিতে দেশের ৫০০-এরও বেশি উদ্যোক্ত