নিজস্ব প্রতিবেদক
ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনের ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। গতকাল বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বিভিন্ন দেশের ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকরা ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।


