জামায়াত প্রার্থী প্রফেসর আবু ইউসুফের মনোনয়নপত্র গ্রহণ

Printed Edition
মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আবু ইউসুফ :নয়া দিগন্ত
মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আবু ইউসুফ :নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো: আবু ইউসুফ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মো: আরশাদ আলী ঢালী, মাওলানা মো: মোকসেদুর রহমান, শূরা সদস্য মো: সুরুজ মিঞা, ইঞ্জিনিয়ার আবদুল মুবিনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় জামায়াত নেতারা বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। তারা আশা প্রকাশ করেন মুন্সীগঞ্জ-৩ আসনে জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবেন।