ভালুকায় হার্ডওয়্যার দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে একটি হার্ডওয়্যার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক খালেদ হাসান। গতকাল শুক্রবার সকালে ভালুকা বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের পূর্ব পাশে কাইয়ুম মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, সকালে দোকানের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান মালিক খালেদ হাসান জানান, আগুনে দে াকানের বিপুল পরিমাণ হার্ডওয়্যার সামগ্রী পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।