ড. এম মঈনুল ইসলাম পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত

Printed Edition

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে পরমাণু বিজ্ঞানী ড. এম মঈনুল ইসলামকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) পদে নিয়োগ দেয়া হয়েছে। চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদানের পূর্বে পৃথক এক অফিস আদেশের মাধ্যমে তাকে কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এর আগে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।

ড. এম মঈনুল ইসলাম চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ এপ্রিল, ১৯৯৫ খ্রি. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আইএনএসটি’র স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। ড. মঈনুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণীতে যথাক্রমে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স অ্যান্ড টেকনোলজি অব নিউক্লিয়ার রিঅ্যাকটর এবং যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার জন্য পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ এইআরই, আইএনএসটির স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান, পরিচালক আইএনএসটি, পরিচালক ভৌত বিজ্ঞান বিভাগ, বাপশক, ঢাকা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (ওঅঊঅ)-এর ঘধঃরড়হধষ খরধরংড়হ ঙভভরপবৎ (ঘখঙ) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় ‘পরমাণু শক্তি কেন্দ্র স্থাপন প্রকল্প, চট্টগ্রাম’-এর প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। তেজস্ক্রিয় বিকিরণ নিরাপত্তা, পরিবেশগত তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে। বিজ্ঞপ্তি।