নোয়াখালীতে কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

Printed Edition
নোয়াখালীতে কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার
নোয়াখালীতে কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালী অফিস

নোয়াখালীর বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার জগদীশপুর গ্রামের মনুমিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ওই সময় তারা একটি ভাঙা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও বেগমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এটি খুলে ছয়টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি দেশীয় তৈরি পাইপগান পাওয়া গেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।