চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৪৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, চুয়েট ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, ইনস্টিটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: সেকান্দর চৌধুরী, অবসরপ্রাপ্ত মহাপরিচালক (টিএসসি) এবং ডিএমডি (বিটিবিএল) প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চুয়েটের অধ্যাপক ড. সুনীল ধর এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল।
এ ছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো: আয়নাল হক এবং শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো: মাহবুবুল হক পাটোয়ারী। বিজ্ঞপ্তি।



