সরকার ফ্যাসিবাদের পুরনো পথেই হাঁটছে : মুহাম্মদ শাহজাহান

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকার জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে একতরফাভাবে দেশ পরিচালনা করছে। সরকার কোনো কিছুরই তোয়াক্কা না করে ভয়াবহ ফ্যাসিবাদের পুরনো পথেই হাঁটছে। গত সোমবার রাতে চট্টগ্রামে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।

নগর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, চাকসু ভিপি মুহাম্মদ ইব্রাহিম রনি, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক, দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা: একেএম ফজলুল হক, ডা: সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।