জিরো কম্পিটিশন্স এবং সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্কের যৌথ উদ্যোগে ‘প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড’ গত শুক্রবার ঢাকা বিশ^বিদ্যালয় কার্জন হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: বদরুদ্দোজা মিয়া, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান বি এম রাব্বী হোসেন, ঢাকার রাশিয়ান হাউজের পরিচালক আলেকজান্দ্রা এ খেলভনয় এবং ঢাকার রাশিয়ান হাউজের সিনিয়র সমন্বয়কারী দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রোভিসি চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ক্রমেই বাড়ছে। ফলে বৈশ্বিক উষ্ণতাও তীব্র হচ্ছে। ভবিষ্যতে এই সঙ্কট মোকাবেলায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি।



