ময়মনসিংহ-১০ আসনে এলডিপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ

Printed Edition

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রার্থী এবং এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম মোরশেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গত বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ২টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখরুল আজমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মো: মোতাহার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন খান, সহসাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দফতর সম্পাদক শামছুল হক, প্রচার সম্পাদক মনির খান, মহিলাবিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার, অবসরপ্রাপ্ত বিডিআর হাবিবুর রহমান, দত্তেরবাজার ইউনিয়ন সভাপতি আলী হোসেন, রাকিব, এনামুল, প্রদিপ, খায়রুল, টিপুসহ এলডিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।