দুর্দিনে পাশে দাঁড়ানোই আমার অঙ্গীকার : এমপি মাসুদ

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আমার যতটুকু সামর্থ্য আছে, তার সবটুকু দিয়েই বাউফলের মানুষের জন্য কাজ করে যাব। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব ও অঙ্গীকার।’ গতকাল বুধবার দুপুরে বাউফল উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে তিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও সালেহ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে ৫০টি অসচ্ছল পরিবারকে ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার চেক দেয়া হয়। এ ছাড়া অগ্নিকাণ্ডে তিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল টিন ও নগদ তিন হাজার টাকা করে সহায়তা দেয়া হয়। ড. মাসুদ বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের েেত্র উন্নয়ন বরাদ্দে যে বৈষম্যের অভিযোগ রয়েছে, সে বিষয়ে সংসদে কথা বলা হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান তিনি।

অনুদান বিতরণে কোনো দলীয় বিবেচনা না করে কেবল প্রকৃত অসহায় ও তিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।