ধামরাই (ঢাকা) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে মোট ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
গত শনিবার ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: রেজাউল করিম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। মনোনয়ন বৈধ হয়েছে- বিএনপির প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল রউফ, খেলাফত মজলিসের আশরাফ আলী, জাতীয় পার্টির আহছান খান, জাতীয় নাগরিক পার্টি প্রার্থী নাবিলা তাসনিদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আরজু মিয়ার।



