ফরাশগঞ্জে ইয়ারজান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

প্রথমে তার সাথে কথা চূড়ান্ত করেছিল রাজশাহী স্টারস। পরে জাতীয় দলের এক নাম্বার গোলরক্ষক রুপনা চাকমাকে পেয়ে ইয়ারজান বেগমকে আর রাখেনি নারী লিগের নবাগত এ দলটি। একে বারে শেষ সময়ে এ ঘটনা ঘটায় বেকাদায় পড়ে যান ইয়ারজান। অবশ্য শেষ পর্যন্ত ক্লাব জুটেছে অনূর্ধ্ব-১৬ নারী সাফে টাইব্রেকার ঠেকিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করানো এ কিপারের। পরশু নারী লিগের দল বদলের সময় শেষ হলেও পরে বাফুফে একদিন সময় বৃদ্ধি করে। এ সুযোগে গতকাল ইয়ারজানকে দলে টেনেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তাকে পাওয়ায় বুড়িগঙ্গা পাড়ের দলটির পোস্টের নিচের টেনশনাট কেটে গেছে। জানান ক্লাব কর্মকর্তা মানস বোস বাবু রাম। পুরান ঢাকার দলটি এবার ভালো দলে পরিণত হয় মারিয়া মান্ডা, মনিকা চাকমা, তহুরা খাতুন, বড় শামসুন্নাহার, ছোট শামসুন্নাহারদের পেয়ে।