আইসিএসবির প্রশিক্ষণ অনুষ্ঠিত

Printed Edition

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) সদস্য, শিক্ষার্থী, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যান্য পেশাজীবীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪ জুলাই ঢাকার বিআইএম ভবনে `Mastering Bancassurance : Strategy, Compliance and Business Development' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সাব্বিরুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণ কর্মসূচিটি সঞ্চালনা করেন। আইসিএসবির কাউন্সিল সদস্য ও ট্রেনিং কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সময়োপযোগী এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ফ্যাকাল্টি মেম্বার মো: আবুল কালাম আজাদ; বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) মো: আপেল মাহমুদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর ড. হাসিনা শেখ ও ইস্টার্ন ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। বিজ্ঞপ্তি।