মালয়েশিয়ায় বিদেশীদের শিক্ষা ও কাজের সুযোগ সৃষ্টিতে কর্মশালা

Printed Edition

আশরাফুল মামুন মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ সারা বিশ্বের জেন-জি প্রজন্মকে স্মার্ট ও দক্ষ শক্তিশালী সম্পদে পরিণত করতে গ্লোবাল হাইটস অস্ট্রেলিয়া, এসএনটি গ্রুপ ও মুন্ট রয়েল ইন্টারন্যাশনাল কলেজ মালয়েশিয়ার উদ্যোগে এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এষড়নধষ যঁসধহ ঈধঢ়রঃধষ ভড়ৎঁস ভড়ৎ এবহ-ু; ঊসঢ়ড়বিৎরহম ঃযব হবীঃ মবহবৎধঃরড়হ ড়ভ ঃধষবহঃ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া মুনাজাত, জাতীয় সঙ্গীতের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুন্ট রয়েল ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান ডক্টর সুকুমারান বলেন, আমরা বাংলাদেশী শিক্ষার্থীসহ সারা বিশ্বের শিক্ষার্থীদের মালয়েশিয়ায় স্বাগত জানাই। তারা এখানে সরকারি বিধি মেনে শিক্ষা অর্জনের পাশাপাশি পার্টটাইম ও ফুলটাইম কাজ করছে। শিক্ষার্থীরা মালয়েশিয়া শিক্ষার পাশাপাশি একটা নির্দিষ্ট সময়ের পর স্কলারশিপসহ যে বিষয়ে সে শিক্ষা অর্জন করছে ওই সেক্টরে সে চাকরি করতে পারবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএইচডি গবেষক জোবায়ের রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এসএনটি গ্রুপের চেয়ারম্যান ডক্টর

আজিজুল রহিম বিন সায়েডিন, এমডি তানজিমুল ইসলাম, নেক্সজেনের হেমি হোসেন, নন্দনকানন গ্রুপের চেয়ারম্যান রাশেদ মাহমুদ।