শনিবার তেজগাঁওয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর দুই কার্যদিবস সচিবালয়ে অফিস করার পর আজ শনিবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন তিনি।

শামছুল ইসলাম
Printed Edition

- ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় ও সংশ্লিষ্টদের সম্মানী ও কল্যাণ নিয়ে বৈঠক

প্রশাসনকে গতিশীল করতে শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর দুই কার্যদিবস সচিবালয়ে অফিস করার পর আজ শনিবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সকাল ৯টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি আন্তঃমন্ত্রণালয় এবং আরেকটি বিশেষ বৈঠকে অংশ নেবেন। বেলা ১১টায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে বিশেষ সভা করবেন। এই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

সভায় অংশ নেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগের সচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: আব্দুল মজিদ, বিএনপির আন্তজাতিকবিষয়ক সহ-সম্পাদক ও জাপানের ঐতা বিশ^বিদ্যালয়ের ফুল ফ্যাকাল্টি ড. মো: শাকিরুল ইসলাম খান।

দুপুর ১২টায় আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় অনুষ্ঠিত হবে। এই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। সভায় অংশ নেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো: নুরুল হক, শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জজ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুলহ হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থবিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্থানীয় সরকার সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, যুব ও ক্রীড়া সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেয়া বিক্ষুব্ধ ছাত্র-জনতার ােভের বহিঃপ্রকাশ ঘটেছিল প্রধানমন্ত্রীর এই কার্যালয়, গণভবন, জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়। এই কার্যালয়ে য়তির সংস্কার করতে প্রাথমিকভাবে প্রায় ৫০ কোটি টাকা খরচ হয়েছে। গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারকে প্রধান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামানকে সদস্য সচিব করে সংস্কারমূলক কাজ পরিচালনা করা হয়।

১৯৯১ সাল থেকে ঢাকা শহরের তেজগাঁওর পুরনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পর থেকে সাধারণত এখানে প্রতিদিন সরকারি কার্যাবলী সম্পাদন করতেন। এখানেই মন্ত্রিসভার বেশির ভাগ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দফতর রয়েছে। সেখানেও প্রধানমন্ত্রী মাঝেমধ্যে অফিস করতেন। মন্ত্রিসভার বৈঠকও হয়েছে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এটি রাষ্ট্রপতির সচিবালয় ছিল।