সাবেক দুই স্ত্রীর উপস্থিতিতে আমির খানের নতুন বিয়ে

Printed Edition
সাবেক দুই স্ত্রীর উপস্থিতিতে আমির খানের নতুন বিয়ে
সাবেক দুই স্ত্রীর উপস্থিতিতে আমির খানের নতুন বিয়ে

বিনোদন প্রতিবেদক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড সুপারস্টার আমির খান। গতকাল রোববার এক জমকালো কিন্তু ছিমছাম ঘরোয়া আয়োজনে দীর্ঘদিনের প্রেমিকা গৌরি ¯প্র্যাটের সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে বলিউডের আর দশটা জাঁকজমকপূর্ণ বিয়ের চেয়ে আমিরের এই বিয়েটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিশেষ মুহূর্তে নতুন দম্পতিকে আশীর্বাদ করতে হাজির ছিলেন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও।

মুম্বাইয়ে আমির খানের নিজস্ব বাসভবনেই বসেছিল এই বিয়ের আসর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কোনো ধরনের বাহুল্য ছাড়াই মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথির উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দুই পরিবারের সদস্য, অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের হাতেগোনা কয়েকজন সহকর্মী।

এই বিয়ের সবচেয়ে ইতিবাচক ও চর্চিত দিক ছিল আমিরের আগের সম্পর্কগুলোর পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য। রীনা দত্ত ও কিরণ রাও কেবল উপস্থিতই ছিলেন না বরং পুরো আয়োজনে আনন্দ-উৎসবে মেতেছিলেন। সেই সাথে আমির খানের তিন সন্তান এবং গৌরি ¯প্র্যাটের আগের পক্ষের একমাত্র পুত্রসন্তানসহ মোট চার সন্তানই এই নতুন পথচলায় বাবা-মায়ের পাশে থেকে আনন্দ উদযাপনে শামিল হয়। ফলে এই বিয়েটি কেবল দু’জনের আইনি বন্ধন নয় বরং পুরো পরিবারের এক হওয়ার এক বিশেষ উৎসবে পরিণত হয়।

এর আগে এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সাথে সরাসরি যোগাযোগ করে আমির খান নিজের এই ছিমছাম আয়োজনের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তিনি উল্লেখ করেন, যেকোনো বড় উৎসবের চেয়ে পরিবারের সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে তিনি জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে ভালোবাসা ও আশীর্বাদ প্রার্থনা করেন। ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে হলেও সাবেক পরিবারের সদস্যদের সাথে সবসময়ই চমৎকার সুসম্পর্ক বজায় রেখে অনন্য নজির গড়েছেন এই অভিনেতা। জীবনের এই নতুন অধ্যায়েও তার সেই সৌহার্দ্যপূর্ণ রূপটিই দেখল পুরো বলিপাড়া।