সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এবং মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে সিজেডএম পরিচালিত স্কুল ও কলেজসমূহের মেধাবী ও যোগ্য স্নাতকদের মালয়েশিয়ার ওই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হলো।
সমঝোতা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনামূল্যে আবাসন এবং মাসিক ভাতা পাবেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি স্থাপিত হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিজেডএমের চেয়ারম্যান এবং রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নিয়াজ রহিম, সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, করপোরেট অ্যাফেয়ার্স প্রধান কর্নেল (অব:) জাকারিয়া হোসেন, সহকারী মহাব্যবস্থাপক জনাব মনির ইবন হাফিজ ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক জনাব আনোয়ার হোসেন এবং রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের কমপ্লায়েন্স ম্যানেজার জনাব মিসবাহুর রহমান আসিম। আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মাদ সালেহ বিন জাফার এবং প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. হাজী মোহামাদ আব্দুল্লাহ বিন হেমদি। বিজ্ঞপ্তি।



