আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘আকিজ পাইপস’ সারা দেশের ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এলো এক অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’। রোববার সকালে আকিজ হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ব্যতিক্রমী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসকে উদযাপন করতেই ব্র্যান্ডটি দেশব্যাপী এই ভিন্নধর্মী আয়োজন শুরু করতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হলো খেলার অনন্য নিয়ম। সাধারণ ফুটবল পায়ের কৌশলে খেলা হলেও, ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপে’ বল নিয়ন্ত্রণ করতে হবে মুখের ফুঁ দিয়ে। আকিজ পাইপস ব্যবহার করে তৈরি বিশেষ গেমিং প্ল্যাটফর্মে প্রতিযোগীরা পাইপের ভেতর ফুঁ দিয়ে, নিখুঁত নিয়ন্ত্রণ ও কৌশলের মাধ্যমে বলকে বিপক্ষ দলের গোলপোস্টে পাঠানোর লড়াই করবেন। ক্যাম্পেইনটির উদ্দেশ্য সম্পর্কে আকিজ পাইপসের চিফ অপারেটিং অফিসার পরিতোষ চন্দ্র মিত্র বলেন, ‘আকিজ পাইপস সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আমাদের সেই সৃজনশীল ভাবনারই একটি প্রতিফলন। এর মাধ্যমে একটি সাধারণ পণ্যকে আমরা আনন্দ ও উৎসবের এক অসাধারণ অভিজ্ঞতায় রূপ দিয়েছি, যা ফুটবলপ্রেমীদের সাথে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।’ আকিজ গ্রুপের হেড অব ব্র্যান্ড মো: ছাকিবুল শাহিন বলেন, ‘এটি কেবল একটি ব্র্যান্ড ক্যাম্পেইন নয়, বরং বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বকাপের উন্মাদনাকে আরো কাছ থেকে উপভোগ করার সুযোগ দিতেই আমরা এমন আয়োজন করেছি। বিজ্ঞপ্তি।



