কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিচ ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নিকলী থানা পুলিশের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রওশন আরা বেগম (৫০) নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।
পুলিশ জানায়, থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা ও একটি মোবাইল ফোনসহ রওশন আরাকে গ্রেফতার করা হয়। নিকলী থানার ওসি জানান, গ্রেফতার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদককারবারি।



