পাকিস্তানে পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় নিহত ৯

Printed Edition

ডন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার (কেপি) হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে রক্তয়ী হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশসহ (ডিএসপি) অন্তত নয়জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। বুধবার গভীর রাতে খজিনা বান্দা এলাকার পুলিশ চৌকি ল্য করে চালানো এই অতর্কিত হামলায় আরো ২৮ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজিপি জুলফিকার হামিদ বিবৃতির মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী জোট ‘ফিতনা আল খারিজি’র সদস্যরা একযোগে এই হামলা চালায়। আইজিপি জানান, প্রাথমিক আক্রমণ প্রতিহত করার পর দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়। তবে পৌঁছানোর পথে সাহায্যকারী বাহিনীর বহরের ওপর চোরাগোপ্তা হামলা চালায় হামলাকারীরা। এতে একটি সাঁজোয়া যান (এপিসি) তিগ্রস্ত হলেও রাতভর তীব্র প্রতিরোধ গড়ে তোলে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী। জোরালো পাল্টা জবাবে অন্তত ১৫ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত অবস্থায় পালিয়ে যায়।