বিবিসি
ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার পেণাস্ত্র ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। দেশটির প্রশাসনের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে এই সমন্বিত আক্রমণ চালানো হয়। এর একদিন আগেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে জনগণকে সাইরেন শোনামাত্রই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিলেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইউক্রেনে ‘প্যাট্রিয়ট’ ইন্টারসেপ্টর পেণাস্ত্র তৈরির লাইসেন্স পাওয়ার আলোচনার পরপরই রাশিয়া এই হামলা পরিচালনা করে।
সবচেয়ে বেশি য়তি ও প্রাণহানির ঘটনা ঘটেছে মধ্য ইউক্রেনের ক্রাইভি রিগ শহরের সীমান্তবর্তী একটি গ্রামে।



