ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি বুলু সম্পাদক জসীম

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার বার লাইব্রেরি মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জিতেছে বিএনপি-সমর্থিত প্যানেল। জামায়াত-সমর্থিত প্যানেল সহসভাপতি ও সহসাধারণ সম্পাদকসহ চারটি পদে এবং আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল মাত্র একটি পদে জয়লাভ করেছে।

ফলাফলে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট লিয়াকত আলী খান (বুলু) সভাপতি এবং বিএনপি-সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহসভাপতি পদে জামায়াতের অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী ও আ’লীগের অ্যাডভোকেট জালালউদ্দিন এবং সহসাধারণ সম্পাদক পদে জামায়াতের অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল হোসাইন (শামীম) বিজয়ী হয়েছেন।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে ছরোয়ার হোসেন, অডিট সম্পাদক শেখ সেলিমুজ্জামান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক বিদ্যুৎ কুমার চৌধুরী এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মাসুম মিয়া নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্মল চন্দ্র দাস, আবু নাঈম, রকিবুল ইসলাম, শাহ আবু জাফর ও এনায়েত হোসেন জয়ী হয়েছেন।