কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্য মো: নাসরুল্লাহ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১৩২তম একাডেমিক কাউন্সিল ও ২৭২তম সিন্ডিকেট সভায় তার এই গবেষণাকর্মের অনুমোদন দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. অলী উল্যাহর তত্ত্বাবধানে তিনি এই গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় ছিল ‘আদর্শ যুবসমাজ গঠনে রাসূলুল্লাহ সা:-এর ভূমিকা’। গবেষণার বিষয়ে নাসরুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সা:-এর আদর্শ অনুসরণ করে যুবসমাজকে নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করার উপায় নিয়ে আমি কাজ করেছি। এই গবেষণা তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এই অর্জনের পেছনে শিক, পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তার এই সাফল্যে মাদরাসার শিক-শিার্থী ও স্থানীয় শিানুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নাসরুল্লাহ ঝালকাঠির প্রখ্যাত অলি মরহুম কায়েদ সাহেব হুজুর রহ:-এর বড় জামাতা মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরীর নাতি এবং কাউখালী উপজেলার নাঙ্গুলী দরবারের পীর মাওলানা আব্দুল মতিনের জ্যেষ্ঠ ছেলে।



