ক্রীড়া প্রতিবেদক নিউ ইয়র্ক থেকে
আর্লিং হলান্ড করলেন দুই গোল। সমান দুই গোল এলো ইসমাইলা সারের পা থেকেও। বিশ্বখ্যাত হলান্ড। তাই তার দুই গোল নিয়ে আলোচনা। তবে এর ছিটে ফোটাও কি পেয়েছেন ইসমাইলা সার। তার জোড়া গোলেই নরওয়ের বিপক্ষে সমান তালেই লড়ছিল সেনেগাল। দারুণ বুদ্ধিমত্তার সাথে খেলে যাচ্ছিল সেনেগাল। তবে ডিফেন্স ও মিডফিল্ডারদের ভুলে জিততে পারেনি। ম্যাচে এই স্ট্রাইকারের পারফরম্যান্স উল্লেখ করার মতো। দুই গোল আদায় করেছেন। তবে যেহেতু টানা দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে সেনেগাল তাই এখন আর একটি ম্যাচ পাবে পশ্চিম আফ্রিকার দেশটি। এখন আগামী ম্যাচও যদি তিনি গোল পান তাহলে কিছুটা মিডিয়া কভারেজ জুটবে তার। ইংলিশ লিগের এই ফরোয়ার্ড দারুণ দক্ষতায় করেছেন প্রথম গোল। পরের গোলটিও অসাধারণ। এই জোড়া গোলেও দল জিতজে পারেনি। তাই বৃথাই গেল তার দু’টি গোল। তবে তিনি যদি দলকে জেতাতে পারতেন তাহলে চলে যেতে পারতেন অন্য উচ্চতায়। অবশ্য এরপর যে নজরকাড়া ফাইনাল হবে।



