নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদলের অংশ হিসেবে ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মোহা: আলমগীর হোসেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা: আলমগীর হোসেনকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।



