ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রহনপুর পৌর এলাকার আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও জাকির মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল এবং গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সাদমান এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর উপজেলার ৯৫টি ভোটকেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত মোট ৫৪৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নিচ্ছেন। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।
গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু
Printed Edition



