অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘Strategic Management for Sustainable Banking: Risk Mitigation, NPL Reduction, Credit Growth and Business Expansion’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনারে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক মুজাফফর আহম্মদ, এফসিএমএ ও মো: সাঈদ কুতুব, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালকরা, ঢাকাস্থ সকল মহাব্যবস্থাপক, ঢাকা সার্কেল-১ ও ২ এর অধীনস্থ করপোরেট শাখা ও অঞ্চল প্রধানরা, প্রধান শাখা, গুলশান করপোরেট ও আমিনকোর্ট করপোরেট শাখার শাখা প্রধান ও উপমহাব্যবস্থাপকরা এবং সংশ্লিষ্ট শাখার অ্যাডভান্স সেকশনের ইনচার্জরা অংশগ্রহণ করেন। সেমিনারে টেকসই ব্যাংকিং ও ঝুঁকি ব্যবস্থাপনা, শ্রেণীকৃত ঋণ হ্রাস, ঋণ প্রবৃদ্ধি এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।



