সারা দেশে অধিভুক্ত কলেজগুলোর লাখ লাখ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার পথ সুগম করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার রাজধানীর গুলশানে আইডিপি বাংলাদেশের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম শাহীন, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম। আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি, অস্ট্রেলিয়া সরকারের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান, আইডিপি এডুকেশন বাংলাদেশের স্ট্রাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমেনুর রহমান মইন, হেড অব মার্কেটিং মোহাম্মদ শিহাব তালুকদার, হেড অব সেলস অ্যান্ড অপারেশন আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।



