পানির ন্যায্য হিস্যায় বাধা দিলে প্রতিরোধের হুমকি পাকিস্তানের

Printed Edition

এনডিটিভি

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক বলেছেন, পাকিস্তানের পানির অংশে বাধা দেয়া হলে দেশটি তা প্রতিরোধ করবে। এমনকি তিনি হুমকি দিয়ে বলেছেন, যে বা যারা পাকিস্তানের পানি প্রবাহে বাধা দেবে তাদের হাত কেটে ফেলা হবে।

এক সংবাদ সম্মেলনে মালিক বলেন, ভারত পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পাকিস্তানের উল্লেখযোগ্য জনগোষ্ঠী কৃষিনির্ভর হওয়ায় পানিপ্রবাহে কোনো ধরনের বাধা দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, পাকিস্তান আগে থেকেই জানিয়ে এসেছে যে দেশটির পানির অধিকার ক্ষুণœ করার যেকোনো অপচেষ্টার প্রতিক্রিয়া দেয়া হবে। একই সাথে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টিকে ন্যায়বিচার ও নিম্ন অববাহিকার দেশগুলোর পানির অধিকারের প্রশ্ন হিসেবে তুলে ধরেন।