ক্রীড়া ডেস্ক
ব্রাজিলিয়ান সিরি ‘আ’ ম্যাচে গত পরশু ঘটল এক অনাকাক্সিক্ষত ঘটনা। গোলের উদযাপন করতে গিয়ে বিপক্ষ দলের ড্রেসিংরুমে যাওয়ার সুড়ঙ্গপথে পড়ে গেলেন করিতিয়াস ক্লাবের ডিফেন্সিভ মিডফিল্ডার জেসি মারানহাও অলিভেইরা। শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন মারানহাও। তারপর যা করলেন, সেটাই এখন পুরো ম্যাচের চেয়ে বেশি আলোচিত। যদিও শেষ পর্যন্ত ভিএআর এ তার এ গোলটি বাতিল হয়ে যায়।



