রাঙ্গুনিয়ার মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান রোববার কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট কাজী মুহাম্মদ এরফানুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার শীল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আজম, বিশিষ্ট শিক্ষানুরাগী খায়েজ আহমদ, কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আবুল কালাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে মেধার সাথে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আগামীর পথ চলার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি পরিবর্তিত বিশ্বের সাথে খাপ খাইয়ে চতুর্থ শিল্প বিপ্লববের চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা সম্পন্ন সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



