বিশেষ সংবাদদাতা
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রির তালিকায় যোগ করা হচ্ছে আরো এক পণ্য। এই পণ্যটি হচ্ছে ‘চা’। সাশ্রয়ী মূল্যে এখন থেকে টিসিবি চা বিক্রির উদ্যোগ নিয়েছে।
বর্তমানে টিসিবির তালিকায় ১২টি পণ্য রয়েছে, চা নিয়ে পণ্যের সংখ্যা দাঁড়াবে ১৩টি। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। আজ রোববার সচিবালয়ে এই বৈঠকটি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ৬৮ (১) ধারা এবং একই আইনের ৩২ ধারায় বর্ণিত সরাসরি ক্রয় পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতি অনুসরণ করে টিসিবির অনুমোদিত বিদ্যমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় চা অন্তর্ভুক্ত করে আমদানি/স্থানীয় বাজার থেকে সংগ্রহের প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের পর পণ্যের তালিকায় যোগ হবে।
টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের নিকট প্রতি মাসে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্য যেমন: ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, ছোলা ইত্যাদির বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য নি¤œ আয়ের মানুষের নিকট বিক্রি করে। এসব পণ্য আন্তর্জাতিক এবং স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে মজুদ (পেঁয়াজ ব্যতীত) গড়ে তোলা হয়।
জানা গেছে, আকস্মিক বাজার পরিস্থিতি মোকাবেলার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ এর ৭৮(১) এ বর্ণিত অগ্রে বিবেচ্য পদ্ধতি হিসেবে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রয়োগ করে পণ্য কিনে থাকে। প্রয়োজনীয় মুহূর্তে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ মেনে সরাসরি ক্রয় পদ্ধতি ও প্রয়োগ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা হয়। এই সব পণ্যের মধ্যে (১) পেঁয়াজ (২) রসুন (৩) মসুর ডাল (৪) ছোলা (৫) মসলা-শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা (৬) সয়াবিন তেল (৭) পাম ওয়েল (৮) চিনি (৯) লবণ খাবার লবণ (বিট লবণ ব্যতীত)) (১০) আলু (১১) খেজুর, (১২) রাইস ব্র্যান অয়েল, (১৩) সানফ্লাওয়ার অয়েল এবং ক্যানোলা অয়েলসহ অন্যান্য ভোজ্য তেল ইত্যাদি) পণ্য। আমদানি/ স্থানীয় বাজার থেকে সংগ্রহের লক্ষ্যে পিপিএ, ২০০৬ এর ৬৮ (১) ধারা অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতি বা অন্য কোনো ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক আগামী ২০২৭ সালের ৩০ জুন তারিখ পর্যন্ত নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত পণ্য তালিকার মধ্যে চা নেই।
প্রাথমিকভাবে টিসিবি কর্তৃক পণ্য তালিকায় চা অন্তর্ভুক্তির বিষয়ে জরিপে ইতিবাচক সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে অপেক্ষাকৃত পাঁচটি দরিদ্রপ্রবণ জেলা এবং পাঁচটি সিটি করপোরেশন এলাকায় চা অন্তর্ভুক্তিক্রমে পাইলটিং এর কর্মপরিকল্পনা অনুমোদিত হয়েছে।
টিসিবি কর্তৃক স্মার্ট কার্ডধারী নি¤œআয়ের পরিবারের মাঝে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে চা বিক্রয় করা হবে। এ পণ্য বিক্রয়ের ফলে সরকারের কোনো ভর্তুকি প্রয়োজন হবে না। অর্জিত মুনাফা সরকারের প্রদেয় ভর্তুকির সাথে সমন্বয় করা হবে ফলে সরকারের ভর্তুকির পরিমাণ কমবে।



