মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। গতকাল বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে অগ্রণী ব্যাংক। কর্মসূচিগুলোতে অগ্রণী ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক মো: আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপক মু: আফজাল হোসেন ও মো: জালাল উদ্দিন, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকায় রঙিন বিজ্ঞাপন প্রকাশসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখাগুলো স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদযাপন
Printed Edition



