আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা

Printed Edition
সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা
সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রা

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

তোমরা ইতোমধ্যেই জেনেছ, আরব দেশের রূপকথার জগতে এক দুঃসাহসী নাবিকের নাম সিন্দাবাদ। কাল্পনিক এই চরিত্র ‘নাবিক সিন্দাবাদ’, ‘সিন্দবাদ’ বা ‘সিনবাদ’ ইত্যাদি নামেও পরিচিত। আজ থেকে শুরু হলো সিন্দাবাদের সপ্তম ও শেষ সমুদ্রযাত্রার কাহিনী । - বিভাগীয় সম্পাদক

পরদিন ভোরে কুলি সিন্দাবাদ অজু ও নামাজ সেরে যথাসময়ে বৃদ্ধ সিন্দাবাদের বাড়ি এসে হাজির হয়।

এক এক করে অন্যসব অভ্যাগতরাও এসে পড়লেন। বৃদ্ধ সিন্দাবাদ সবাইকে নিয়ে খানাপিনা করলেন। অনেক রসালাপ হলো। তারপর তিনি তার সপ্তম সমুদ্রযাত্রার কাহিনী বলতে শুরু করলেন :

মহাসমুদ্রে আমার ষষ্ঠ অভিযানের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে মনে মনে সংকল্প করলাম, না, আর না। আর সমুদ্রযাত্রা নয়। আর বাণিজ্য নয়। এবার বাগদাদে থিতু হয়ে বসব। নিজের প্রাসাদতুল্য এই বাড়িতে আল্লাহ-বিল্লাহ করে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেবো। (চলবে)