২০২৪-২৫ অর্থবছরে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আনয়নকারী ব্যাংকের কৃতিত্ব অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান। বিজ্ঞপ্তি।



