পাঁচবিবিতে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

Printed Edition

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজার রহমান (২৬) নামের একজনকে আটক করে। গত বুধবার দুপুরে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

এর আগে গত মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে যৌন উত্তেজক সিরাপগুলো আটক করে। আটক মাহফুজার রহমান উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পাঁচবিবিতে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে টহলদল ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে তথ্যের সত্যতা পেলে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস নির্দেশে দু’টি বিশেষ টহলদল পৌরসভার লাঙ্গলহাটি মোড় হতে ১০০ গজ উত্তরে ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি গোডাউন তল্লাশি করা হয়। তল্লাশিকালে গোডাউনে বিপুল পরিমাণে অবৈধ এ কে এল ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর-৩ জিআর বিষ-১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৪৩ লাখ এক হাজার ৭০০ টাকা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস বলেন, বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।