চুয়েটের নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উক্ত কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী মো: সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন, প্রফেশনাল অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সম্মানী সম্পাদক হিসেবে প্রকৌশলী খান আমিনুর রহমান। বিজ্ঞপ্তি।