গোপালগঞ্জে ড. জিয়াউদ্দিন হায়দারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Printed Edition

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ডা: জিয়াউদ্দিন হায়দার। উদ্বোধনকালে তিনি বলেন, দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, কোনো যোগ্য শিশু যেন এ কর্মসূচির বাইরে না থাকে তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি।